News71.com
 Bangladesh
 09 May 23, 01:02 AM
 103           
 0
 09 May 23, 01:02 AM

বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ।।

বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ।।

নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক কারিকুলামের আওতায় মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর উদ্ভাবনী কার্যক্রমের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।সোমবার (৮ মে) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর দে। এ সময় রাষ্ট্রপতি উচ্চশিক্ষা বিষয়ে কথা বলেন। সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। 

  

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মমুখী শিক্ষা বাড়াতে হবে। যাতে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, উদ্ভাবন যেন দেশের জন্য টেকসই হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এর আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন