
নিউজ ডেস্কঃগাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের রিট খারিজ হয়েছে। সোমবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে হাইকোর্ট এ আদেশ দিয়েছেন। এর আগে পৌনে ১২টায় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ নিয়ে শুনানি শুরু হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। গতকাল রোববার (৭ মে) এ নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর আলম। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি রিটটি দায়ের করেন।