
নিউজ ডেস্কঃমেহেরপুরে কৃষকের জমির ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। সোমবার (৮ মে) সকালে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে এক কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব বারিকুল ইসলাম, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রাশেদুল হাসান সহ স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা।
স্বেচ্ছাসেবক লীগ নেতা বারিকুল ইসলাম লিজন বলেন, দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকে সারাদেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে। স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুরের এমন কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান তিনি। কোনো কৃষক ধান কাটা নিয়ে চিন্তিত থাকলে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের জানাতে বলেন বারিকুল ইসলাম।