
নিউজ ডেস্কঃ কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি বহনকারী গাড়িচালকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি ও বেশ কিছু আলামত জব্দ করা হয়। সোমবার (৮ মে) সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।
গ্রেফতার আসামিরা হলেন: তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. রবি (৩৩), একই গ্রামের মৃত আসাদ মিয়া ছেলে মো. শাহ পরান (৩৪) এবং লালপুর পূর্বপাড়া গ্রামের শামসুল হকের ছেলে গাড়িচালক সুমন হোসেন (২৭)। পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, শাহ পরান মামলার ৮নং আসামি অলি হাসানের ভায়রা ভাই এবং রবি মামলার এজাহারভুক্ত ৯নং আসামি মনিরের ভাই।