
নিউজ ডেস্কঃ খুনি-দুর্নীতিবাজ বিএনপি-জামায়াত যেন আর ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৭ মে) লন্ডনের ম্যারিয়েট হোটেলে এক নাগরিক সংবর্ধনায় বক্তব্য দেন তিনি। প্রধানমন্ত্রীর চলমান যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে এদিন লন্ডনে স্থানীয় আওয়ামী লীগ ও প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের আমলে দেশে উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন।
পাশাপাশি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পার্থক্য তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের ভোটে নির্বাচিত হয়েই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া, অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও ৭৫-পরবর্তী সেনা কর্মকর্তাদের হত্যার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানক দায়ী করেন প্রধানমন্ত্রী।