News71.com
 Bangladesh
 08 May 23, 11:46 AM
 107           
 0
 08 May 23, 11:46 AM

লক্ষ্মীপুরে ১৪ জেলের অর্থদণ্ড ।। এক লাখ চিংড়ি রেণু জব্দ

লক্ষ্মীপুরে ১৪ জেলের অর্থদণ্ড ।। এক লাখ চিংড়ি রেণু জব্দ

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগতিতে আলাদা অভিযান চালিয়ে ১৪ জেলের অর্থদণ্ড এবং এক লাখ চিংড়ি রেণু জব্দ করেছে প্রশাসন ও মৎস্য অধিদফতর। পরে জব্দ করা রেণুগুলো বিকেলে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।  উপজেলা প্রশাসন সূত্রে জানায়, রোববার (৭ মে) রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের মুন্সিরহাট এলাকার মেঘনা নদীতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১৪ জেলেকে আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জব্দ করা দুটি বেহুন্দি জাল পুড়িয়ে ফেলা হয়।

 

 

এদিকে একইদিন বিকেলে উপজেলার চর গাজী ইউনিয়নের বয়ারচর, জয়নাল তেমুহনী ও পাটোয়ারী ব্রিজ এলাকার আটটি আড়তে অভিযান চালিয়ে অবৈধ চিংড়ির রেণুভর্তি ২২০টি ড্রামে রাখা প্রায় এক লাখ চিংড়ির রেণু জব্দ করা হয়। পরে জব্দ করা চিংড়িগুলো নদীতে অবমুক্ত করা হয় এবং ড্রামগুলো বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগতি উপজেলা নির্বাহী কর্কমর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন ও কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন