News71.com
 Bangladesh
 08 May 23, 10:33 AM
 106           
 0
 08 May 23, 10:33 AM

সরকার চায় ফসলের ভালো দাম পাক কৃষক ।। খাদ্যমন্ত্রী

সরকার চায় ফসলের ভালো দাম পাক কৃষক ।। খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার চায় কৃষক ফসলের ভালো দাম পাক। কৃষক ভালো দাম পেলে সরকার খুশি। সে লক্ষ্যেই কাজ চলছে। রোববার (৭ মে) সচিবালয়ে নিজ দফতরে বোরো সংগ্রহ অভিযান ২০২৩ উদ্বোধন শেষে সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, বোরো মৌসুমে সংগ্রহ করা চালের মান নিয়ে কোনো আপস হবে না। চালের মান ঠিক রেখে, সঠিকভাবে শতভাগ সংগ্রহ সম্পন্ন করার জন্য ইতোমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। ধান-চাল মজুতদারদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, অনেকে মনে করেছিল দেশে দুর্ভিক্ষ হবে, অনেক কামাই করবে। তাই আমন মৌসুমে তারা মজুত করেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন