News71.com
 Bangladesh
 07 May 23, 07:15 PM
 109           
 0
 07 May 23, 07:15 PM

পুরোনো ছাঁটাই করা চাল কেনা যাবে না ।। খাদ্যমন্ত্রী

পুরোনো ছাঁটাই করা চাল কেনা যাবে না ।। খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃপুরোনো চাল ছাঁটাই করে নিয়ে এসে নতুন বলে বিক্রি করতে চাইলে তা যাতে কেনা না হয়, সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।রোববার (৭ মে) সচিবালয়ে নিজ দফতরে বোরো সংগ্রহ অভিযান ২০২৩ উদ্বোধন শেষে সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।এ সময় মিল মালিকদের নির্দেশনা দিয়ে সাধন চন্দ্র বলেন, কোনো খারাপ চাল যাতে কেনা না হয়। পুরোনো চাল ছাঁটাই করে নিয়ে এসে নতুন বলে বিক্রি করতে চাইলে তা যাতে কেনা না হয়।কোনোক্রমেই এ ধরনের চাল কেনা যাবে না। নীতিমালা অনুসারে ভালো চাল কিনতে হবে।

 

মানের সঙ্গে কোনো আপস করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, যখন খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএসে চাল দেয়া হবে, তখন যাতে তা ভালো থাকে।গত মৌসুমে যেসব মিলার চাল ক্রয়ে চুক্তি করেননি, তারা এবারও চুক্তি করতে পারবেন না বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মিলারদের যাতে ফিটলিস্ট হিসেবে তালিকা না পাঠানো হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন