News71.com
 Bangladesh
 07 May 23, 06:17 PM
 105           
 0
 07 May 23, 06:17 PM

বাংলাদেশ ব্যাংকের সংস্কার উদ্যোগে আইএমএফের সন্তোষ প্রকাশ ।।

বাংলাদেশ ব্যাংকের সংস্কার উদ্যোগে আইএমএফের সন্তোষ প্রকাশ ।।

নিউজ ডেস্কঃ আর্থিক খাতে নেয়া বাংলাদেশ ব্যাংকের সংস্কার উদ্যোগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।রোববার (৭ মে) আইএমএফ প্রতিনিধিদলের সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।তিনি জানান, মুদ্রানীতিতে রিজার্ভ হিসাব পরিবর্তন, ডলারের একক দাম, ঋণের বাজারভিত্তিক সুদহার নির্ধারণের ঘোষণা আসবে দ্রুতই। আইএমএফের কাছ থেকে ঋণ নেয়ার সময় এসব বিষয়ে সংস্কারের সম্মতি দিয়েছিল বাংলাদেশ।

 

তবে সাড়ে ২৪ বিলিয়ন ডলার মুদ্রার মজুত রাখতে জুনের মধ্যে ঋণচুক্তির অর্থের ওপর নির্ভর করছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও এর কোনো প্রভাব আইএমএফের ঋণ ছাড়ে পড়বে না বলে জানান মেজবাউল হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন