News71.com
 Bangladesh
 07 May 23, 06:16 PM
 110           
 0
 07 May 23, 06:16 PM

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো বিদেশি চাপ নেই ।।কাদের

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো বিদেশি চাপ নেই ।।কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলে নির্বাচন কমিশন অনেক স্বাধীন। এর অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের সঙ্গে বৈঠক হয়েছে। কোনো মহল থেকে কোনো চাপ নেই।

 

রোববার (৭ মে) সকালে রাজধানীর বনানী সেতুভবনে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এক বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেরকম নির্বাচনই চায় আওয়ামী লীগ। বিএনপি চায় পক্ষপাতিত্ব। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি আজ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। তারা বায়াসড তত্ত্বাবধায়ক সরকার চায়, যারা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন