News71.com
 Bangladesh
 07 May 23, 06:15 PM
 90           
 0
 07 May 23, 06:15 PM

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গোলাগুলি।। হামলাকারী নিহত

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গোলাগুলি।। হামলাকারী নিহত

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে অবস্থিত ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ গুলিবর্ষণ শুরু করে। এ সময় রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী আরসার এক সন্ত্রাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ রোহিঙ্গা ।রোববার (৭ মে) ভোর রাতে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ১৩ নম্বর ক্যাম্পের জি ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) এবং তার দুই ছেলে মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)।

 

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রোববার (৭ মে) ভোরের দিকে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে ২০-২৫ জনের রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্য হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। টানা কিছুক্ষণ গুলি ছোড়ার ঘটনায় রোহিঙ্গারা চিৎকার শুরু করলে আশপাশের ব্লক থেকে সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হন। পরে সাধারণ রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয় ও দা দিয়ে কোপায়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। পরে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন