News71.com
 Bangladesh
 07 May 23, 06:12 PM
 95           
 0
 07 May 23, 06:12 PM

সীমান্তে যেকোনো মূল্যে চোরাকারবারি ঠেকানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ।।

সীমান্তে যেকোনো মূল্যে চোরাকারবারি ঠেকানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ।।

নিউজ ডেস্কঃ যেকোনো মূল্যে সীমান্তে চোরাকারবারি ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।রোববার (০৭ মে) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে সাড়ে ৫৩৯ নবীন সৈনিক রিক্রুটিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে ৯৯তম রিক্রুটিং ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।বিজিবি বাহিনীতে রোববার যুক্ত হলেন ৫৩৯ জন নতুন সদস্য। ৫০২ জন পুরুষের পাশাপাশি ৩৭ জন নারীও নিয়েছেন ছয় মাসের কঠিন প্রশিক্ষণ।

 

চট্টগ্রামের সাতকানিয়ার বিজিবি ট্রেনিং সেন্টারে নতুন সদস্যরা শপথ নেন দেশের তরে। নবীন সৈনিকরা সমাপনী কুচকাওয়াজে সশস্ত্র সালাম জানান স্বরাষ্ট্রমন্ত্রীকে। অভিবাদন গ্রহণের পর মন্ত্রী, সৈনিকদের প্রতি দিকনির্দেশমূলক বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন