News71.com
 Bangladesh
 07 May 23, 06:11 PM
 85           
 0
 07 May 23, 06:11 PM

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চায় সরকার ।। প্রধানমন্ত্রী

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চায় সরকার ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাজ্যের মতো আওয়ামী লীগ সরকারও বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায়। এ লক্ষ্যে সরকার সবার সহযোগিতা কামনা করছে। লন্ডনের ক্ল্যারিজ হোটেলের সভাকক্ষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। 

শনিবার (০৬ মে) লন্ডনের ক্ল্যারিজ হোটেলের সভাকক্ষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলির সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রীর একমাত্র বোন শেখ রেহানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

 

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। আমার দল সব সময় দেশে গণতন্ত্র বজায় রেখেছে। আমরা দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দিয়েছি।’ বৈঠক শেষে হোটেলে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের বিষয়ে কথা বলেন। জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সবার অংশগ্রহণ প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন করতে আমি সবার সহযোগিতা চাই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন