News71.com
 Bangladesh
 07 May 23, 01:37 PM
 90           
 0
 07 May 23, 01:37 PM

সল্ট ঝড়ে দিল্লির কাছে উড়ে গেল বেঙ্গালুরু।।

সল্ট ঝড়ে দিল্লির কাছে উড়ে গেল বেঙ্গালুরু।।

স্পোর্টস ডেস্কঃ  জিতলেই পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সে ক্ষেত্রে প্লেঅফে জায়গা পাওয়ার সম্ভাবনাও বাড়ত অনেকটাই। কিন্তু নিজেদের মাঠে ঝড় তুললেন ফিল সল্ট। আরসিবির ক্ষতে লবণ মাখিয়ে বাড়ালেন যন্ত্রণা। তাতে শেষ পাঁচ ম্যাচে চার জয় নিয়ে প্লেঅফের স্বপ্নটা বাঁচিয়ে রাখল দিল্লি ক্যাপিটালস।শনিবার (৬ মে) নিজেদের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ২০ বল ও ৭ উইকেট হাতে রেখে হারিয়েছে স্বাগতিক দিল্লি ক্যাপিটালস। এদিন আগে ব্যাট করে বিরাট কোহলি, মাহিপাল লোমরোর ও ফাফ ডু প্লেসির ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে। জবাবে ফিল সল্টের তাণ্ডবে ২০ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় দিল্লি।

 

এদিন টস জিতে ব্যাট করতে নেমে ১০.২ ওভারেই ৮২ রান তুলে নেয় বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির উদ্বোধনি জুটি। ৩২ বলে ৪৫ রান করে মিচেল মার্শের বলে আউট হয়ে যায় বেঙ্গালুরুর অধিনায়ক ডু প্লেসি। ৫ চার ও ১ ছয়ে এই ইনিংস খেলেন তিনি। এর পরের বলেই মার্শ ফিরিয়ে দেন বেঙ্গালুরুর স্বদেশি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলকে।তৃতীয় উইকেট জুটিতে মাহিপাল ও কোহলি আরও ৫৫ রান যোগ করেন। ৪৬ বলে ৫ চারে ৫৫ রান করে মুকেশ কুমারের শিকারে পরিণত হন কোহলি।বেঙ্গালুরুর চ্যালেঞ্জিং সংগ্রহে সবচেয়ে বড় অবদানটা মাহিপাল লোমরের। ২৯ বলে ৬ চার ও ৩ ছয়ে ৫৪ রান করেন তিনি। দিল্লির হয়ে ৩ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল মার্শ। এছাড়া ১টি করে উইকেট নেন মুকেশ কুমার ও খলিল আহমেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন