News71.com
 Bangladesh
 07 May 23, 01:36 PM
 88           
 0
 07 May 23, 01:36 PM

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে জাহাঙ্গীরের রিট ।।

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে জাহাঙ্গীরের রিট ।।

নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাহাঙ্গীর আলম।রোববার (৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট দায়ের করেন। রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।গত ৪ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের করা আপিল নামঞ্জুর হয়।

 

গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয় মেয়র পদে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র। তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। তবে জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।  গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান। পরে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন জাহাঙ্গীর আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন