News71.com
 Bangladesh
 07 May 23, 11:35 AM
 96           
 0
 07 May 23, 11:35 AM

শেখ হাসিনার ভূয়সী প্রশংসা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর ।।

শেখ হাসিনার ভূয়সী প্রশংসা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর ।।

নিউজ ডেস্কঃরোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।শনিবার (৬ মে) বিকেলে লন্ডনে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। শনিবার (৬ মে) বিকেলে লন্ডনে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। শনিবার (৬ মে) বিকেলে লন্ডনের ক্ল্যারিজ হোটেলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রশংসা করেন।

 

পরে ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বিএনপির আমলে ভুয়া ভোটের অভিযোগ ছিল। আগামী নির্বাচনে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে তাই বর্তমান সরকার ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্সের পাশাপাশি একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছে। বৈঠকে এ বিষয়গুলো জানানো হয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতেও প্রধানমন্ত্রী ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হয়েছে। বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন জেমস ক্লেভারলি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন