News71.com
 Bangladesh
 07 May 23, 11:34 AM
 163           
 0
 07 May 23, 11:34 AM

ভুটানকে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর ।।

ভুটানকে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর ।।

নিউজ ডেস্কঃ পারস্পরিক স্বার্থে বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ভুটানকে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৬ মে) লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং রানী জেটসুন পেমা। ছবি: বাসস শনিবার (৬ মে) লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং রানী জেটসুন পেমা।   শনিবার (৬ মে) লন্ডনে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং রানী জেটসুন পেমার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। 

 

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার অবস্থানস্থল ক্লারিজ হোটেলে পৌঁছালে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভুটানের রাজা ও রানিকে স্বাগত জানান।বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান,  প্রধানমন্ত্রী ভুটানি নেতাদের বলেছেন, ‘আমরা বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছি। আপনারা ভুটানের অর্থনৈতিক অঞ্চলের মতো করে আমাদের দেশেও একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারেন।’  প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা এরই মধ্যে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে দিয়েছি। আপনারা (ভুটান) চাইলে আমরা কুড়িগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল দিতে পারি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন