News71.com
 Bangladesh
 06 May 23, 06:55 PM
 102           
 0
 06 May 23, 06:55 PM

৬ কোটি রুপির ইয়াবাসহ আটক ৩ মাদক কারবারি ।।

৬ কোটি রুপির ইয়াবাসহ আটক ৩ মাদক কারবারি ।।

নিউজ ডেস্কঃ আসাম হয়ে ত্রিপুরায় পাচারকালে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেচ জব্দ করেছে ত্রিপুরা পুলিশ। যার আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় ৬ রোটি রুপি। এ সময় ইয়াবার এ চালান পাচারকারী তিন মাদক কারবারিকে আটক করা হয়। শনিবার(৬ মে) ভোর রাতে আসাম ত্রিপুরা সীমান্তের চোরাইবাড়ি এলাকায় জাতীয় সড়কে ইয়াবার এ চালান জব্দ করা হয়।

 

আটকরা হলেন - সুকান্ত দেবনাথ, ইদ্রিস মিয়া এবং রজত পাল। তাদের বাড়ি ত্রিপুরা সিপাহীজেলা জেলার  ধনপুর এলাকায়।  বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আসাম থেকে ত্রিপুরায় নিয়ে আসছিলেন মাদক কারবারিরা ধারণা পুলিশের।   উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন