News71.com
 Bangladesh
 06 May 23, 03:30 PM
 111           
 0
 06 May 23, 03:30 PM

বাংলাদেশের ‘নিজস্ব সিদ্ধান্তে’ বিশ্বাসী চীন ।।

বাংলাদেশের ‘নিজস্ব সিদ্ধান্তে’ বিশ্বাসী চীন ।।

নিউজ ডেস্কঃ  ইন্দো প্যাসিফিক ইস্যুতে চীন বাংলাদেশের ‘নিজস্ব সিদ্ধান্ত’ নেয়ার ওপর বিশ্বাস করে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।  শনিবার (৬ মে) রাজধানীর হোটেল ওয়েস্টিনে কসমস ফাউন্ডেশন ও ইউএনবি আয়োজিত রাষ্ট্রদূত লেকচার সিরিজে ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বক্তব্যে তিনি এ কথা বলেন। চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বিদেশি হস্তক্ষেপেও বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা করে বেইজিং। ইন্দো প্যাসিফিক মতো ধারণা নিয়েও বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নেবে।’

 

উন্নয়ন, সীমান্ত প্রতিরক্ষা নিয়ে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করে যাচ্ছে। আমরা যৌথভাবে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে আসছি, যোগ করেন তিনি। রোহিঙ্গা সংকট নিয়ে ইয়াও ওয়েন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে একমাত্র চীন কার্যকর ভূমিকা রেখে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন