News71.com
 Bangladesh
 06 May 23, 03:28 PM
 100           
 0
 06 May 23, 03:28 PM

মালয়েশিয়ায় ফাইবার টয়িং মেশিনে আটকে প্রাণ গেল বাংলাদেশির।।

মালয়েশিয়ায় ফাইবার টয়িং মেশিনে আটকে প্রাণ গেল বাংলাদেশির।।

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার একটি কারখানায় ফাইবার টানানোর মেশিনে আটকা পড়ে সুরুজ আলী (২১) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ায় ফাইবার টয়িং মেশিনে আটকে প্রাণ গেল বাংলাদেশির।  স্থানীয় সময় শনিবার (৬ মে) সকাল ৭টার দিকে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এলাকার কেমুনিং রোডের একটি কারখানায় ফাইবার টোয়িং মেশিনে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন সুরুজ আরী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

 

 

সেলাঙ্গর ফায়ার অপারেশনস সেন্টারের প্রধান জুলফিকার জাফর জানান, শনিবার সকাল ৭টার দিকে তাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শাহ আলম ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের ১০ জন কর্মকর্তা।তিনি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ওই বাংলাদেশি শ্রমিক কাজ করার সময় একটি ফাইবার টোয়িং মেশিনে আটকা পড়েন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওএইচ) একটি মেডিকেল টিম তাকে মৃত ঘোষণা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন