
নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের রোল মডেল বা অনেক বড় অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার স্ত্রী এবং দুই কন্যাও শেখ হাসিনার ভক্ত বলে জানান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৫ মে) স্থানীয় সময় বিকেলে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ঋষি সুনাক এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর শুক্রবারের কর্মসূচি শেষে তার সফর নিয়ে ব্রিফ করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘ইউ আর (শেখ হাসিনা) ইন্সপারেশন ফর আস (আপনি আমাদের জন্য বিশাল বড় অনুপ্রেরণা)। কথাটি অনেক বার বলেছেন সুনাক।’