News71.com
 Bangladesh
 03 May 23, 10:18 AM
 116           
 0
 03 May 23, 10:18 AM

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৬ ফেব্রুয়ারি ৩০০ সংসদীয় আসনে আগের সীমানা ধরে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে ওই দিনই খসড়া নিয়ে দাবি কিংবা আপত্তি জমা দিতে ১৯ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয় কমিশন। নির্ধারিত সময়ে ৩৮ আসনে ১৮৬টি আবেদন জমা পড়ে। এর মধ্যে সীমানা বহালের পক্ষে ৬০টি ও আপত্তি আবেদন পড়েছে ১২৬টি।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৬ ফেব্রুয়ারি ৩০০ সংসদীয় আসনে আগের সীমানা ধরে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে ওই দিনই খসড়া নিয়ে দাবি কিংবা আপত্তি জমা দিতে ১৯ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয় কমিশন।  নির্ধারিত সময়ে ৩৮ আসনে ১৮৬টি আবেদন জমা পড়ে। এর মধ্যে সীমানা বহালের পক্ষে ৬০টি ও আপত্তি আবেদন পড়েছে ১২৬টি।

নিউজ ডেস্কঃবরগুনায় পূর্ব শত্রুতার জেরে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। 

মঙ্গলবার রাত ১১টার দিকে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুড়গাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরগুনা সদর থানার ওসি মো. আলী আহমেদ।

নিহতের নাম শফিকুল ইসলাম পনু। তিনি আয়লা-পাতাকাটা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক পরিষদ সদস্য।

স্থানীয়দের বরাতে ওসি আলী আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুর সঙ্গে স্থানীয় ঠাণ্ডা গ্রুপের প্রধান আসাদুজ্জামান আকাইদের বিরোধ চলছিল।

“এরই জেরে মঙ্গলবার রাতে পনু ও তার লোকজনের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে আকাইদের লোকজন। এতে উভয় পক্ষের ছয় জন আহত হন। ”

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পনুকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে হাসিবুল আকন, মজিবুর রহমান, আসাদুজ্জামান আকাইদ এবং আল জাহিদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। এ ছাড়া বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সজীব নামের একজন।

এ বিষয়ে বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বলেন, “এ দুই গ্রুপের মধ্যে এর আগেও একাধিকবার সংঘর্ষ হয়েছে। এদের মধ্যে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে।”

তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ওসি মো. আলী আহমেদ বলেন, “খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এরই মধ্যে ১০ জনকে আটক করেছে পুলিশ।”

নিহত পনুর মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে রয়েছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন