News71.com
 Bangladesh
 01 May 23, 02:41 PM
 133           
 0
 01 May 23, 02:41 PM

মৌলভীবাজারে ‘ছেলের দায়ের কোপে’ বাবার মৃত্যু

মৌলভীবাজারে ‘ছেলের দায়ের কোপে’ বাবার মৃত্যু

নিউজ ডেস্কঃমৌলভীবাজারের কমলগঞ্জে ‘ছেলের দায়ের কোপে’ চা শ্রমিক বাবার মৃত্যু হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘাছড়া কমলগঞ্জের শ্রমিক লাইনে এ ঘটনা ঘটে বলে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান।

নিহত রবি ঘাষী (৫৫) উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা ও বাঘাছড়া চা বাগানের শ্রমিক ছিলেন।

এ ঘটনায় বাগানের অন্য শ্রমিকরা ছেলে সুকেশ ঘাষীকে (২৫) আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সঞ্জয় চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে জানান, রোববার রাতে বাড়িতে বাবা-ছেলের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে  ঘরে থাকা দা  দিয়ে বাবার মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই বরি ঘাষীর মৃত্যু হয়।  

নিহতের স্ত্রী গীতা ঘাষী জানান, তাদের ছেলে সুকেশ ঘাষী কোনো কাজ করতেন না। এ জন্য তার বাবা তাকে বকাবকি করেন; ঘরে ভাত না দেওয়ার জন্য বলেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়।

কমলগঞ্জ থানার এসআই কামরুল বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে জানান, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার পর আসামিকে আদালতে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন