News71.com
 Bangladesh
 30 Apr 23, 08:11 PM
 127           
 0
 30 Apr 23, 08:11 PM

বাসের গোপন চেম্বারে মিলল ১৩ কেজি গাঁজা।।চালক-হেলপার গ্রেপ্তার

বাসের গোপন চেম্বারে মিলল ১৩ কেজি গাঁজা।।চালক-হেলপার গ্রেপ্তার

নিউজ ডেস্ক: গাজীপুরে একটি যাত্রীবাহী বাসের গোপন চেম্বার থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মাদকদ্রব্য পরিবহনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে ওই বাসের চালক-হেলপারকে। শনিবার (২৯ এপ্রিল) গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মীরের বাজার চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- ময়মনসিংহের ফুলপুর থানার রামভদ্রপুর এলাকার মো. আবুল কাশেমের ছেলে বাস চালক মো. আমিনুল ইসলাম (২৯) ও নরসিংদীর শিবপুর থানার পুটিয়া এলাকার সুনীল দেবনাথের ছেলে বাসের হেলপার পল্লব দেবনাথ ওরফে সজীব (২২)।

 

রোববার (৩০ এপ্রিল) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি, মিডিয়া) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ এপ্রিল) মীরের বাজার চৌরাস্তা এলাকায় ট্রাফিক ও পূবাইল থানা পুলিশ মিলে অভিযান চালায়। এসময় ব্রাহ্মণবাড়ীয়া থেকে ঢাকাগামী উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে বাসের নিচে গোপন চেম্বার থেকে ১৩ কেজি গাঁজা উদ্বার করা হয়। এ সময় বাস চালক মো. আমিনুল ইসলাম ও বাসের হেলপার পল্লব দেবনাথ ওরফে সজীবকে গ্রেপ্তার করা হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন