News71.com
 Bangladesh
 30 Apr 23, 08:10 PM
 112           
 0
 30 Apr 23, 08:10 PM

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার হিসেবে যোগ দিলেন সারাহ কুক।।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার হিসেবে যোগ দিলেন সারাহ কুক।।

নিউজ ডেস্ক: বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রোববার (৩০ এপ্রিল) ঢাকায় এসেছেন। তিনি রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হয়েছেন। ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানায়, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিয়োগের বিষয়ে সারা কুক বলেছেন,  ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত এবং গভীরভাবে সম্মানিত। 

 

বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের শক্তিশালী সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন এবং নিরাপত্তাসহ অনেক বিষয়ে বাংলাদেশের সরকার ও জনগণের সাথে যুক্তরাজ্য ঘনিষ্ঠভাবে কাজ করে। তিনি আরও বলেন, আমি দীর্ঘ এবং বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দুই দেশের মধ্যে ব্যাপক সহযোগিতা আরও গভীর করার জন্য উন্মুখ। মিসেস কুক এর আগে ২০১২-২০১৬ পর্যন্ত বাংলাদেশে আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের ডিএফআইডি  কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন