News71.com
 Bangladesh
 30 Apr 23, 05:57 PM
 108           
 0
 30 Apr 23, 05:57 PM

সারাদেশে ৩৩, হাওরে ৯০ শতাংশ ধান কাটা শেষ।।কৃষিমন্ত্রী

সারাদেশে ৩৩, হাওরে ৯০ শতাংশ ধান কাটা শেষ।।কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক: সারাদেশে ৩৩ এবং হাওরে ৯০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক। একই সঙ্গে হাওরে বন্যা আসার আগেই যাতে ধান কাটা যায় তেমন জাত নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন বলেও জানান তিনি। রোববার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বোরো ধান নিয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব তথ্য জানান। কৃষিমন্ত্রী বলেন, ধানের আমাদের মূল মৌসুম হলো বোরো। আমরা প্রতি বছর ৪৮-৪৯ লাখ হেক্টর জমিতে বোরো করে থাকি। এবার আমাদের বড় চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪৯ লাখ ৭৬ হাজার হেক্টর, অর্জন হয়েছে ৫০ লাখ হেক্টর। এ বছর যা টার্গেট করেছিলাম এর থেকে বেশি বোরো লাগানো হয়েছে।

 

তিনি বলেন, হাওরের মধ্যে ঝুঁকিপূর্ণ ও উঁচু জায়গা রয়েছে। হাওরে সবমিলিয়ে ৯ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। হাওরে আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৮ লাখ টন। হাওরে ধান কাটা চরম ঝুঁকিপূর্ণ। আগে প্রত্যেক বছরই দেখতাম কিছু না কিছু হাওর এলাকা ডুবে যেত, ধান নষ্ট হতো, কৃষকরা তাদের ধান ঘরে তুলতে পারতেন না। কৃষিমন্ত্রী বলেন, শেষ খবর হলো হাওরের ঝুঁকিপূর্ণ এলাকায় ৯০ ভাগ ধান কাটা হয়েছে। এটি সম্ভব হয়েছে, কৃষকদের আমরা তাড়াতাড়ি ধান কাটতে উৎসাহিত করেছি। সুনামগঞ্জে এক হাজার কম্বাইন হারভেস্টার ধান কেটেছে। ৬৬৮টি রিপার ধান কেটেছে। এবার তেমন বন্যাও আসেনি। এটি আমাদের একটা বড় অর্জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন