News71.com
 Bangladesh
 30 Apr 23, 05:43 PM
 123           
 0
 30 Apr 23, 05:43 PM

সুদানে থাকা প্রবাসীদের দেশে ফেরার অনুরোধ।।

সুদানে থাকা প্রবাসীদের দেশে ফেরার অনুরোধ।।

নিউজ ডেস্ক: সুদানে থাকা সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে নিবন্ধন করে দেশে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  রোববার ( ৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান। সুদানের প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিস্তারিত জানান। 

 

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সুদানে যে বাংলাদেশিরা আছেন, আমরা সবাইকেই ফিরিয়ে আনতে চাই। এ পর্যন্ত ৭০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। এখনো যারা বাকি আছেন, তারা দ্রুত নিবন্ধন করুন। আমরা সবাইকেই ফিরিয়ে আনতে চাই, কেননা সুদান কোনোভাবেই নিরাপদ নয়।

তিনি জানান, আগামী ২ মে খার্তুম থেকে বাসে করে বাংলাদেশিদের পোর্ট সুদানে আনা হবে। সেখান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরবেন তারা। যাদের পাসপোর্ট আছে তারা সহজেই জেদ্দায় আসতে পারবেন। আর পাসপোর্ট না থাকলে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হবে। প্রতিমন্ত্রী বলেন, জেদ্দায় পৌঁছানোর পরদিনই বিমানে তাদের ঢাকায় আনা হবে। এক্ষেত্রে ৩ বা ৪ মে তাদের আমরা নিয়ে আসতে পারব। আর সেখানে পরে আমাদের লোক থাকলে, আমরা ফিরিয়ে আনব। আমাদের মিশন সেখানে কাজ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন