News71.com
 Bangladesh
 30 Apr 23, 04:18 PM
 146           
 0
 30 Apr 23, 04:18 PM

মধুপুরে বাসচাপায় দুই স্কুলছাত্রসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত।।

মধুপুরে বাসচাপায় দুই স্কুলছাত্রসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত।।

নিউজ ডেস্ক: মধুপুর উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় বাসচাপায় দুই স্কুলছাত্রসহ অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন। রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১টার দি‌কে টাঙ্গাইল-জামালপুর সড়‌কের বা‌ঘিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

 

 তাৎক্ষ‌ণিকভা‌বে হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌। ধনবা‌ড়ি থানার উপপ‌রিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, জামালপুর থে‌কে ঢাকাগামী যাত্রীবা‌হী একটি বাস মধুপুর উপজেলার বাঘিল এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লেই দুজন নিহত হন। গুরুতর আহত হন পাঁচজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন