News71.com
 Bangladesh
 30 Apr 23, 04:17 PM
 112           
 0
 30 Apr 23, 04:17 PM

তারেক রহমান চান বিএনপি তার লাঠিয়াল বাহিনী হিসেবে থাকুক।। তথ্যমন্ত্রী

তারেক রহমান চান বিএনপি তার লাঠিয়াল বাহিনী হিসেবে থাকুক।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: বিএনপির ভাড়প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান বিএনপি তার একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাকুক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস নেতাদের ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। 

 

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল তারা নির্বাচনে অংশ করবেন কি করবেন না সেটি তাদের সিদ্ধান্তের ব্যাপার। তবে আমি মনে করি গণমানুষের সংগঠন যদি ক্রমাগতভাবে নির্বাচনের বাইরে থাকে, নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সে সংগঠন আর গণমানুষের সংগঠন থাকে না। সে সংগঠন একটি স্বার্থ রক্ষা করার জন্য একটি সংগঠনে দাঁড়ায়। তিনি বলেন, বিএনপি তাদের স্বার্থ রক্ষার জন্য একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাকুক এটিই চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সে কারণেই বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপি কি সাত সমুদ্র তের নদীর ওপাড়ে বসে থাকা কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না কি বিএনপি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন