News71.com
 Bangladesh
 30 Apr 23, 02:28 PM
 119           
 0
 30 Apr 23, 02:28 PM

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরতে নামবেন জেলেরা।।

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরতে নামবেন জেলেরা।।

নিউজ ডেস্ক: জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রোববার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২টায়। 

 

এরই মধ্যে নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি শেষ জেলেদের। জেলার প্রায় ৪৪ হাজার নিবন্ধিত জেলে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত নৌ সীমানায় মাছ ধরতে নামবেন। তবে জাটকা রক্ষায় সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে তা বাস্তবায়ন নিয়ে অভিযোগ করেছেন জেলেরা। জেলা টাস্কফোর্সের দাবি জাটকা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত ছিল। চাঁদপুর পদ্মা-মেঘনা উপকূলীয় এলাকার অধিকাংশ মানুষই মাছ ধরে ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। জেলেদের মধ্যে অধিকাংশ জেলে গুল্টিজাল ব্যবহার করে ইলিশসহ অন্যান্য মাছ ধরে। কিন্তু এক শ্রেণির জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা ধরে। আইন অমান্য করে জাটকা ধরায় ১ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ৩৭১ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন