News71.com
 Bangladesh
 30 Apr 23, 02:26 PM
 155           
 0
 30 Apr 23, 02:26 PM

ইরান কেন যুক্তরাষ্ট্রগামী তেলের ট্যাংকার জব্দ করল।।

ইরান কেন যুক্তরাষ্ট্রগামী তেলের ট্যাংকার জব্দ করল।।

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বিরোধে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ওমান উপসাগরে তেলবাহী একটি ট্যাংকার জব্দের ঘটনায় দুদেশের মধ্যে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা।

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ওমান উপসাগর থেকে যুক্তরাষ্ট্রগামী একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে ইরানের নৌবাহিনীর সদস্যরা। এর পর থেকেই দুদেশের মধ্যে শুরু হয়েছে নতুন করে এ বিরোধ। গত শুক্রবার (২৮ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, দেশটির নৌবাহিনীর কমান্ডোরা হেলিকপ্টার নিয়ে অভিযান চালাচ্ছেন। তারা ‘অ্যাডভানটেজ সুইট’ নামে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি ট্যাংকার জব্দ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন