News71.com
 Bangladesh
 30 Apr 23, 12:31 PM
 141           
 0
 30 Apr 23, 12:31 PM

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ।

নিউজ ডেস্ক: ঝড় ও বৃষ্টির কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ বন্ধ রয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন।

 

তিনি জানান, বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে ৩টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বাংলানিউজকে জানান, লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন