News71.com
 Bangladesh
 30 Apr 23, 12:30 PM
 119           
 0
 30 Apr 23, 12:30 PM

বৃদ্ধ বাবা-মায়ের যত্ন নেওয়া সন্তানদের সামাজিক-আইনগত দায়িত্ব।। তথ্যমন্ত্রী

বৃদ্ধ বাবা-মায়ের যত্ন নেওয়া সন্তানদের সামাজিক-আইনগত দায়িত্ব।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: বৃদ্ধ বাবা-মা ও অভিভাবকের যত্ন নেওয়া সন্তানদের সামাজিক ও আইনগত দায়িত্ব বলে জানিয়েছেন তথ‍্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।  তিনি আরও বলেন, অসহায় ও অসুস্থ মা-বাবার ভরণ-পোষণ না দেওয়া বা তাদের রাস্তায় ফেলে চলে যাওয়া দণ্ডনীয় অপরাধ।  

 

শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর মিরপুরের দক্ষিণ পাইকপাড়ায় 'চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার' পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 

এদিন দুপুরে বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে মন্ত্রী চট্টগ্রামের নিজ উপজেলা রাঙ্গুনিয়ার সাবেক শিক্ষক সেলিম মাস্টারের পাশে কিছু সময় অবস্থান করেন ও তার এ অবস্থার উত্তরণের জন্য সন্তানদের খুঁজে বের করতে এরই মধ্যেই দেওয়া নির্দেশনার কথা জানান। আবেগাপ্লুত সেলিম মাস্টার মন্ত্রীকে জানান, তিনি আগামী নির্বাচনের সময় এলাকায় গিয়ে হাছান মাহমুদের নির্বাচনী প্রচারে অংশ নিতে চান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন