News71.com
 Bangladesh
 29 Apr 23, 07:52 PM
 131           
 0
 29 Apr 23, 07:52 PM

উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু।। ওবায়দুল কাদের

উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালতই এটাকে হিমাগারে পাঠিয়েছে। উচ্চ আদালতের রায়ে এই তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু। শনিবার (২৯ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ওবায়দুল কাদের। সেখানে তিনি এসব কথা বলেন।

 

এ সময় বিরোধী দল ও যেসব পশ্চিমা শক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোনো শক্তিই আমাদের সরাতে পারবে না। তারা (বিএনপি) জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, তাদের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না। মির্জা ফখরুল মিথ্যাচারে তাদের নেতাকর্মীরাও হতাশাগ্রস্ত, ভবিষ্যৎ অন্ধকার।

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ সম্পাদক বলেন, আন্দোলনে যারা ব্যর্থ, তারা সন্ত্রাস করবে। নির্বাচন করতে দেবেন না সেই দুঃসাহস দেখিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন