News71.com
 Bangladesh
 29 Apr 23, 07:49 PM
 100           
 0
 29 Apr 23, 07:49 PM

কারা কর্তৃপক্ষ আমাদের শান্তিতে থাকতে দেয়নি।।রিজভী

কারা কর্তৃপক্ষ আমাদের শান্তিতে থাকতে দেয়নি।।রিজভী

নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, কারা কর্তৃপক্ষ কারাগারে বিএনপি নেতাদের শান্তিতে থাকতে দেয়নি। এমপি পদমর্যাদার হলে সরাসরি ডিভিশন পাওয়ার কথা থাকলেও এই আইন মানা হয়নি।   শনিবার (২৯ এপ্রিল) বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব এম. এ মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করে অধ্যাপক এম. এ মান্নান স্মৃতি পরিষদ। জেলখানায় নির্যাতনের নতুন মাত্রা যোগ হয়েছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, কারাগারের সর্বোচ্চ কর্মকর্তা সিসি ক্যামেরায় দেখেন আমাদের সঙ্গে কেউ কথা বলছে কি না। আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য তারা এটা করেছেন। যাতে তারা আরো প্রমোশন পান। কারাগারের ভেতর তারা আরেকটা কারাগার তৈরি করেছেন বিএনপি নেতাদের জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন