News71.com
 Bangladesh
 29 Apr 23, 07:48 PM
 192           
 0
 29 Apr 23, 07:48 PM

প্রশ্নপত্র ফাঁসের গুজব রটালে ব্যবস্থা।। শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্র ফাঁসের গুজব রটালে ব্যবস্থা।। শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই দাবি করে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, যারা এ বিষয়ে গুজব রটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৯ এপ্রিল) ভোলার চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 

মন্ত্রী আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সেটার ব্যাপারে গবেষণার দরকার রয়েছে। সরকার এ বিষয়ে আলোচনা করছে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী এ সময় তরুণ প্রজন্মকে পড়াশুনার পাশাপাশি দেশকে ভালোবাসার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিএনপি জয়ী হতে পারবে না জেনে নির্বাচনে আসতে ভয় পায়। তারা যতবার ক্ষমতায় এসেছে ততবার কারচুপি ও ভুয়া ভোটার দিয়ে জয়ী হয়েছে। যাদের কোনো কাজের বৈধতা নেই তারা আবার গণতন্ত্র নিয়ে কথা বলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন