News71.com
 Bangladesh
 29 Apr 23, 07:47 PM
 98           
 0
 29 Apr 23, 07:47 PM

জঙ্গিবাদে মুষ্টিমেয় লোক জড়িত।।আইজিপি

জঙ্গিবাদে মুষ্টিমেয় লোক জড়িত।।আইজিপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন সিলেটে জঙ্গি তৎপরতায় যুবকদের জড়িত থাকার বিষয়ে বলেন, মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ তথা অপরাধ কর্মকাণ্ডে জড়িত। সিলেটের লোক জঙ্গিবাদে জড়িত, আমি বলতে চাই না। শনিবার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে সিলেট জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, প্রতিটি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত পরশু দিনও বেশকিছু অপরাধীকে ধরেছি। আমাদের সাফল্যও রয়েছে। আমরা আশা করছি, শিগগিরই বিষয়টির আরও উন্নতি হবে।

 

গুজব ছড়ানো প্রসঙ্গে আইজিপি বলেন, গুজব ছড়ানোর বিষয়ে আইন আছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুজব ছড়ানোর বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ জন্য আমাদের সকল সহকর্মী ওয়েল মোভিভেটেড। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতির আলোকে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে যে কাজ, সেটা আমরা সফলভাবে করেছি। সেই সাফল্য ঈর্ষণীয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন