News71.com
 Bangladesh
 29 Apr 23, 12:27 PM
 105           
 0
 29 Apr 23, 12:27 PM

ময়মনসিংহে যুবলীগ-ছাত্রলীগের গোলাগুলি।। গুলিবিদ্ধ ২

ময়মনসিংহে যুবলীগ-ছাত্রলীগের গোলাগুলি।। গুলিবিদ্ধ ২

নিউজ ডেস্ক: ময়মনসিংহ মহানগরীতে যুবলীগের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও আহত হয়েছে আরও একজন। 

 

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মহানগরীর বাঁশবাড়ি কলোনি এলাকায় এই সংর্ঘষ ঘটে।  গুলিবিদ্ধরা হলেন- বাশবাড়ী কলোনির আদিল মিয়ার ছেলে মো. আজমুন (১৮) এবং একই এলাকার মো. আব্দুস সালামের ছেলে মাহমুদুল হাসান জয় (২২)। আহত হয়েছেন বাদল মিয়া (৪০) নামের অপর এক ব‍্যক্তি।  কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলিবিদ্ধ দুজনকে ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছেন। এ ঘটনায় ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন