News71.com
 Bangladesh
 29 Apr 23, 12:26 PM
 116           
 0
 29 Apr 23, 12:26 PM

ফরিদপুরে ছবি তোলা নিয়ে ৬ গ্রামের সংঘর্ষ।। আহত ৩০

ফরিদপুরে ছবি তোলা নিয়ে ৬ গ্রামের সংঘর্ষ।। আহত ৩০

নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছবি তোলা কেন্দ্র করে ৬ গ্রামের বাসিন্দাদের মধ্যে ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ ঘটেছে। এতে ৬ গ্রামের অন্তত ৩০ জন আহত হয়েছেন।  এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। ফের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন।  শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া সংঘর্ষ রাত ৯টায় গিয়ে থামে। উপজেলার আলগী ইউনিয়নের গুলপুনদী ও নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টিসহ ৬ গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন।  সংঘর্ষে আহত হয়েছেন - আছাদ  ও আজিজুল, হেলাল, সাহাদাৎ, সবুজ, ফারুক, আলাউদ্দিন, হিরো, মনির মোল্লা, ফাইজুর, আক্কাস মাতুব্বরসহ ৩০ জন। 

 

আছাদ ও আজিজুলকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এসব তথ্য নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ছবি তোলা নিয়ে যুবকদের মধ্যে কথা-কাটাকাটির পরে গ্রামবাসীর মধ্যে মারামারি হয়। সংবাদ পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন