News71.com
 Bangladesh
 29 Apr 23, 12:10 PM
 96           
 0
 29 Apr 23, 12:10 PM

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০।

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০।

নিউজ ডেস্ক: মাদারীপুরে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকা থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় উদ্দেশে যাচ্ছিল। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই এলাকায় আসার পরে বরিশালমুখী এনা পরিবহনের একটি যাত্রীবাসী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে সার্বিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের খাদে পড়ে যায়। এতে সার্বিক পরিবহনের চালকসহ অত্যন্ত ২০ জন যাত্রী আহত হন। 

 

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল, কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এদিকে দুর্ঘটনার পরে এনা পরিবহনের বাসটিকে কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে গতিরোধ করে ভাঙচুর চালায় স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  হেমায়েত হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, সার্বিক পরিবহনের চালক বাসটি খাদে ফেলে না দিলে এনা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতো। বড় ধরণের একটা দুর্ঘটনা ঘটতো। খাদে পড়ে গেলেও বাসটি পানিতে পুরোপুরি পরে যায়নি। সড়কের পাশে থাকা গাছগুলো বাসটিকে রক্ষা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন