News71.com
 Bangladesh
 28 Apr 23, 07:00 PM
 112           
 0
 28 Apr 23, 07:00 PM

২ হেলিকপ্টার বিধ্বস্তে ৩ মার্কিন সেনা নিহত।।

২ হেলিকপ্টার বিধ্বস্তে ৩ মার্কিন সেনা নিহত।।

 

আন্তর্জাতিক ডেস্ক: প্রশিক্ষণ শেষে ফেরার সময় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে সংঘর্ষে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন তিন সেনা। আহত হয়েছেন আরও এক সেনা। শুক্রবার (২৮ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন ও ইউএসএ টুডে

খবরে বলা হয়েছে, আলাস্কার হেলির কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দুই সেনা নিহত হয়। আরেকজন উদ্ধার করে ফেয়ারব্যাঙ্কসের হাসপাতালে নেওয়ার সময় মারা যান। যিনি আহত হয়েছেন তার চিকিৎসা চলছে হাসপাতালে।

 

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। আলাস্কার মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র জন পেনেল বৃহস্পতিবার বলেন, বিধ্বস্তের সময় দুটি ‘এএইচ’ হেলিকপ্টারেই দু’জন করে সেনা ছিলেন। এয়ারবর্ন ডিভিশনের মেজর জেনারেল ব্রায়ান আইফ্লার বিবৃতিতে বলেন, নিহত সেনাদের পরিবার, সহকর্মী এবং বিভাগের জন্য এক অভাবনীয় ক্ষতি। পরিবার, বন্ধু-বান্ধবের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন