News71.com
 Bangladesh
 28 Apr 23, 06:57 PM
 117           
 0
 28 Apr 23, 06:57 PM

রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১৬।।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত  ১৬।।

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দক্ষিণের শহর উমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, রুশ হামলায় নিহতদের মধ্যে সদ্যজাতসহ তিন শিশু রয়েছে।

 

এপির খবরে বলা হয়েছে, প্রায় দুমাস পর প্রথমবারের মতো কিয়েভে হামলা চালায় রাশিয়ান সেনারা। যদিও কোন লক্ষ্যবস্তুতে তারা আঘাত করেছে, সে খবর পাওয়া যায়নি। শহর কর্তৃপক্ষ বলছে, ইউক্রেনের বিমান বাহিনী কিয়েভের ওপর দিয়ে যাওয়া ১১টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দুটি মনুষ্যবিহীন আকাশযানকে ঠেকিয়ে দিয়েছে। অপর হামলাটি ঘটে মধ্য ইউক্রেনের নয় তলা আবাসিক ভবনে। কিয়েভ থেকে প্রায় ২১৫ কিলোমিটার (১৩৪ মাইল) দক্ষিণে অবস্থিত শহর উমানে এ হামলাটি হয়। হামলায় দুই শিশুসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ইউক্রেনে পুলিশ জানিয়েছে, হামলার পর ঘটনাস্থলের ধ্বংসস্তূপ থেকে তিন শিশুসহ ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন