News71.com
 Bangladesh
 28 Apr 23, 01:40 PM
 128           
 0
 28 Apr 23, 01:40 PM

দেশে একমাত্র আওয়ামী লীগই গণতন্ত্রের চর্চা করে ।। প্রধানমন্ত্রী Amr

দেশে একমাত্র আওয়ামী লীগই গণতন্ত্রের চর্চা করে ।। প্রধানমন্ত্রী   Amr

 

নিউজ ডেস্কঃ জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে একমাত্র আওয়ামী লীগই সবসময় গণতন্ত্রের চর্চা করে। জাপানের টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শেখ হাসিনা বলেন, ‘অনেকে বলে দেশে নাকি গণতন্ত্র নাই। কারণ, বিএনপি ইলেকশন করে না। 

 

বিএনপি কোন মুখে ইলেকশন করবে? তারা ইলেকশন করবে না বলে বাসে-গাড়িতে আগুন দিয়ে তাজা মানুষগুলোকে পুড়িয়ে মেরেছে।’ ‘তিন হাজার মানুষকে বিএনপি আগুনে পুড়িয়েছে, যাদের মধ্যে ৫০০ জন মারা গেছে। এখন বিএনপি কোন মুখে মানুষের কাছে ভোট চাইবে,’ যোগ করেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় যত উপনির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচন আমরা সুষ্ঠুভাবে করতে পেরেছি। স্থানীয় নির্বাচনে নিজেদের মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আমরা পুরো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন