News71.com
 Bangladesh
 28 Apr 23, 12:34 PM
 100           
 0
 28 Apr 23, 12:34 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২।

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। 

  

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে এক হাজার ৯৬০ পিস ইয়াবা, ১৩ কেজি ৫০ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা ও ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন