News71.com
 Bangladesh
 27 Apr 23, 11:52 AM
 116           
 0
 27 Apr 23, 11:52 AM

উন্নয়নে জাপানের টেকসই সহযোগিতার প্রশংসা শেখ হাসিনার।।

উন্নয়নে জাপানের টেকসই সহযোগিতার প্রশংসা শেখ হাসিনার।।

নিউজ ডেস্ক: বহু বছর ধরে বাংলাদেশের উন্নয়নে উদার ও টেকসই সহযোগিতার প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার। বুধবার (২৬ এপ্রিল) টোকিওতে প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল আকাসাকা প্যালেসে (রাষ্ট্রীয় অতিথি ভবন) জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশিকে সৌজন্য সাক্ষাৎ প্রদানকালে তিনি এ কথা বলেন।

 

পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বহু বছর ধরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের উদার এবং টেকসই সহযোগিতার জন্য দেশটিকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, বাংলাদেশের নেওয়া বড় বড় উন্নয়ন উদ্যোগে জাপানের অবদান সুস্পষ্ট।শেখ হাসিনা বলেন, ভিশন-২০৪১ এর আলোকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরে জাপানের অব্যাহত সমর্থন ও সহযোগিতার ওপর নির্ভর করছে বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন