News71.com
 Bangladesh
 26 Apr 23, 11:22 PM
 119           
 0
 26 Apr 23, 11:22 PM

তদন্ত কমিটি থেকে দুই বাফুফে সহ-সভাপতির পদত্যাগ।।

তদন্ত কমিটি থেকে দুই বাফুফে সহ-সভাপতির পদত্যাগ।।

নিউজ ডেস্ক: ফিফা কর্তৃক দুই বছর নিষিদ্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদ্য সাবেক সাধারণ আবু নাঈম সোহাগের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্য ১০ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু কাজ শুরুর আগেই সেই কমিটির দুইজন সদস্য পদত্যাগ করেছেন। 

কিছুদিন আগে বোর্ডের চার সহ-সভাপতি, সদস্য সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, জাকির হোসেন চৌধুরী, ইমতিয়াজ হামিদ সবুজ, হারুনুর রশিদ ও আবদুর রহিমকে নিয়ে তদন্ত কমিটি গঠন করে বাফুফে। এই কমিটি থেকে পদত্যাগ করেছেন বাফুফের দুই সহ-সভাপতি মহিউদ্দিন মহি এবং আতাউর রহমান ভূঁইয়া মানিক। 

 

বাফুফের অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক তদন্ত কমিটির চিঠি পাওয়ার পর খুব দ্রুততম সময়ের মধ্যেই পদত্যাগপত্র দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে আরেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহীও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের এই পদত্যাগপত্রের বিষয়টি আগামী ২ মে সাধারণ নির্বাহী সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বোর্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন