News71.com
 Bangladesh
 26 Apr 23, 05:25 PM
 112           
 0
 26 Apr 23, 05:25 PM

চাঁদে অবতরণের আগেই বিধ্বস্ত জাপানি মহাকাশযান।।

চাঁদে অবতরণের আগেই বিধ্বস্ত জাপানি মহাকাশযান।।

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের মাত্র তিনটি দেশ চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণ করে সফল হয়েছে। এরই ধারাবাহিকতায় চাঁদে প্রথমবারের মতো মহাকাশযানের অভিযানে চালিয়ে ব্যর্থ হয়েছে এশিয়ার উন্নত দেশ জাপান। অবতরণের আগেই চাঁদের পৃষ্ঠের ধাক্কায় বিধ্বস্ত হয়েছে দেশটির বেসরকারি এ মহাকাশযান। চাঁদে অবতরণ করা সফল দেশগুলো হলো-রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। ভারত ২০১৬ সালে চাঁদে একটি মহাকাশযান অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়। এর আগে ২০১৯ সালে ইসরায়েলি মহাকাশযান চাঁদের পৃষ্টের আঘাতে ধ্বংস হয়।

 

জাপানের বেসরকারি একটি প্রতিষ্ঠানের পাঠানো মনুষ্যবিহীন এ যানটি ঠিকভাবে চাঁদে অবতরণ করতে পারেনি। এটি মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতেই চাঁদের পৃষ্ঠে অবতরণ করার কথা ছিল। কিন্তু হাকুতো-আর নামে ওই ল্যান্ডারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে এটি চাঁদের পৃষ্ঠে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। তবে আসলেই কী ঘটেছে তা জানতে সবকিছু পরীক্ষা করে দেখছেন প্রকৌশলীরা। টোকিওভিত্তিক আইস্পেসের তৈরি এ ল্যান্ডারে ছিল একটি অনুসন্ধানী রোভার এবং টেনিস বল আকৃতির একটি রোবট। এ মহাকাশযানটি গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে স্পেসএক্সের রকেটে করে পাঠানো হয়েছিল। গন্তব্যে পৌঁছাতে যানটির সময় লেগেছে পাঁচ মাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন