News71.com
 Bangladesh
 26 Apr 23, 04:47 PM
 122           
 0
 26 Apr 23, 04:47 PM

চট্টগ্রাম-৮ ভোট।।লাইসেন্সধারীদের অস্ত্রও প্রদর্শন-বহন নিষেধ

চট্টগ্রাম-৮ ভোট।।লাইসেন্সধারীদের অস্ত্রও প্রদর্শন-বহন নিষেধ

নিউজ ডেস্কঃ  চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখতে লাইসেন্সধারীদের অস্ত্র প্রদর্শন ও বহনের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন জেলা প্রশাসক। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, বৈধ অস্ত্রের প্রদর্শন ও বহনের ওপর নিষেধাজ্ঞা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। 

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে সম্প্রতি জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (২৬ এপ্রিল) থেকে শনিবার (২৯ এপ্রিল) পর্যন্ত যেন লাইসেন্সধারীরাও অস্ত্রসহ চলাচল না করেন সেজন্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইতোমধ্যে মাঠে র‍্যাব, পুলিশ ও বিজিবি মাঠে অবস্থান নিয়েছে। নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত রয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। তারা ভোটের দু’দিন পর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আগামী ২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন ও নারী ভোটার দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন