News71.com
 Bangladesh
 25 Apr 23, 05:05 PM
 100           
 0
 25 Apr 23, 05:05 PM

৫ সিটি ভোট।।আচরণ বিধি ভাঙলে প্রার্থিতা বাতিল

৫ সিটি ভোট।।আচরণ বিধি ভাঙলে প্রার্থিতা বাতিল

নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে হবে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে হবে ২১ জুন। এ নির্বাচনে প্রার্থিদের কেউ আচরণ বিধি ভাঙলে তার প্রার্থিতা বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ এপ্রিল) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এ সময় সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করেন।পাঁচ সিটির ভোটে অনেকে আচরণ বিধি মানছে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোয়া চাচ্ছেন এ বিষয়ে ইসি বার্তা সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। আলমগীর বলেন, যারা দোয়া চেয়েছেন তারা অনেকেই প্রার্থীই না। কিসের দোয়া চেয়েছেন সেটা তো লেখা নাই। যারা নমিনেশন নেবেন এবং জমা দেবেন তারপর বোঝা যাবে। রিটার্নিং অফিসার যিনি আছেন তার লোকবল অল্প, তিনি অনেকগুলো প্রচার সামগ্রী উঠিয়ে নিয়েছেন। 

 

প্রতীক বরাদ্দ যেদিন হয়, সেদিন থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। সেদিন থেকে অফিসিয়ালি আচরণ বিধি না মানলে ব্যবস্থা নেওয়া হবে। তার আগে এখন যেটা করছে আমাদের কর্মকর্তারা, সেটা অনেকটা মোটিভেশনাল। আচরণ বিধি মেনে চলার ক্ষেত্রে পাঁচজনের বেশি লোকবল আনা যায় না নমিনেশন পেপার জমা দেওয়ার সময়। অনেক সময় এ নীতি মানা হয় না। এবারের নির্বাচনে এ বিষয়ে ইসি কী বলতে চায়? প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, আমাদের আইনে আছে শো-ডাউন করা যাবে না। কিন্তু আমাদের কালচারটাই হলো শো-ডাউনের। একটা কালচার তো একদিনে পরিবর্তন হয় না। সেজন্য আমাদের যেটা নিয়ম রিটার্নিং কর্মকর্তাকে বলা আছে, কোনো রকম শো-ডাউন করে যেন না আসে, তারা অন্তত যখন নমিনেশন পেপার জমা দিতে আসবেন, তখন যেন শো-ডাউন না করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন