News71.com
 Bangladesh
 24 Apr 23, 09:08 PM
 96           
 0
 24 Apr 23, 09:08 PM

নিরাপদ সড়কের জন্য ৫ হাজার কোটির প্রকল্প পাস।।ওবায়দুল কাদের

নিরাপদ সড়কের জন্য ৫ হাজার কোটির প্রকল্প পাস।।ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিরাপদ সড়ক করাটাই বড় চ্যালেঞ্জ। নিরাপদ সড়কের জন্য একনেক থেকে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, আমাদের আসলে রাস্তা, ফ্লাইওভার, ফোর লেন, সিক্স লেন, এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল- সবকিছু হচ্ছে এরপরেও আমরা পুরোপুরি স্বস্তিবোধ করতে পারছিলাম না একটা কারণে৷ সেটা হচ্ছে শৃঙ্খলার অভাব৷ পরিবহন এবং সড়কে শৃঙ্খলার ঘাটতি। সে শৃঙ্খলার ঘাটতিই আমাদের চ্যালেঞ্জ। তিনি জানান, ঈদের সময় ব্যস্ততার মধ্যেও একনেকে পাঁচ হাজার কোটি টাকার প্রজেক্ট পাস হয়েছে। এর মধ্যে তিন হাজারের বেশি (কোটি) বিশ্বব্যাংকের আর এক হাজার ২০০ কোটি হচ্ছে আমাদের জিওবি থেকে।একনেকে পাস হয়েছে মানে কাজ শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন